হাজাছড়া ঝর্ণা খাগড়াছড়ি || Hajachora Waterfall Khagrachori
Sep 26, 2023
হাজাছড়া ঝর্ণা খাগড়াছড়ি || Hajachora Waterfall Khagrachori
Don't forget to subscribe: ► https://goo.gl/By5OcO
++++++++
হাজাছড়া ঝর্ণা খাগড়াছড়ি জেলার বাঘাইহাটে অবস্থিত। বাঘাইহাট থেকে রাস্তার পাশ দিয়ে রাস্তা ধরে হেঁটে গেলে একটা ঝিরি পাওয়া যাবে, সেই ঝিরি ধরে ১০-১৫ মিনিট হাঁটলেই দেখা পাওয়া যাবে হাজাছড়া ঝর্ণার।
++++++++
হাজাছড়া ঝর্ণার আরেকনাম শুকনাছড়া। তবে বর্ষা মৌসুমে এই নামের প্রতি বুড়ো আঙুল দেখিয়ে হাজাছড়া ঝর্ণা তার পূর্ণ যৌবন তুলে ধরে।
++++++++
আমরা যখন হাজাছড়া ঝর্ণায় যাই। আমাদের ধারনা ছিলো ছোটখাটো কোন ঝর্ণা হয়ত হবে। কিন্তু ঝিরি পথ ধরে হাঁটতে হাঁটতে ঝর্ণা থেকে বেশ খানিকদূর থেকেই এর গর্জন শুনতে পাই। গাছ দিয়ে ঢাকা একটা মোড় পার হয়ে তো আকাশ থেকে পড়ি। এ তো বিশাল ঝর্ণা।
++++++++
হাজাছড়া ঝর্ণার একদম নিচ পর্যন্ত যাওয়া যায়। পানি বেশি গভীর না। ভাগ্য যদি খুব ভালো থাকে তাহলে দেখা পাওয়া যাবে রংধনুর। এত সুন্দর না দেখলে বোঝানো যাবে না।
++++++++
হাজাছড়া ঝর্ণার উপরেও উঠা যায়। তবে পথটা ভীষন রিস্কি। উঠার সময় কসরত করে উঠা গেলেও নামাটা বেশ কঠিন। প্রায়ই নামার সময় অনেকে দুর্ঘটনার শিকার হয়। তাই খুব বেশি এক্সপার্ট না হলে উপরে না উঠাটাই বুদ্ধিমানের কাজ হবে।
++++++++
হাজাছড়া ঝর্ণা দেখার উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। আর হাজাছড়া ঝর্নায় যেদিন যাবেন তার আগের রাতে যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই। বেশ উপর থেকে পানি নিচে আছড়িয়ে পড়ার সময় যে শব্দ সৃষ্টি করে তা শুনতে পাওয়া যায় বহুদূর থেকে।
Show More Show Less 