Video thumbnail for মৈনট ঘাট, দোহার || Moinat Ghat, Dohar

মৈনট ঘাট, দোহার || Moinat Ghat, Dohar

Sep 26, 2023
Don't Forget to Subscribe: ► https://goo.gl/By5OcO ++++++++ মৈনট ঘাট ঢাকার দোহারের একটি ঘাট। সম্প্রতি মৈনট ঘাট ট্যুরিস্ট স্পট হিসেবে বেশ আলোচিত হচ্ছে। বর্ষার সময় উন্মত্ত পদ্মার পানি যখন আশপাশ ডুবিয়ে প্রায় মেইন রাস্তা ছুই ছুই অবস্থা হয় তখন এর সৌন্দর্য হয় অসাধারন। ++++++++ এটি ঢাকার দোহার উপজেলা ও ফরিদপুর জেলার চর ভদ্রাশনের মধ্যে পানি পথে যোগাযোগের একটি মাধ্যাম। মৈনট ঘাট এতদিন লোকাল মানুষের যাতায়াতের মাধ্যম হয়ে থাকলেও বর্তমানে এই ঘাটের পাড়ে চর পড়া অংশটিতে নদীতে গোসল ও সূর্যাস্ত অবলোকনের জন্য অনেক পর্যটক মৈনট ঘাটে ভিড় জমায়। ++++++++ ঘাটের আসল রুপ দেখা যায় বর্ষাকালে। পদ্মার যৌবন তখন দেখা যায়। নদীতে নৌকা/ট্রলার/স্পিড বোটে করে ঘুড়েও বেড়ানো যায়। ++++++++ বর্তমানে এটি একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র বাংলাদেশের জন্য। মৈনট ঘাটে ঘুরার, খাওয়ার সুব্যবস্থাও রয়েছে। মৈনট ঘাটের পাড়েই রয়েছে কয়েকটি খাবার দোকান। এছাড়া মুদি দোকানও রয়েছে। ++++++++ এখানে ক্যাম্পিংও করা যায়। নিরাপত্তার কোন সমস্যা নেই। মধ্যরাত পর্যন্ত ঘাটের কর্মকান্ডের জন্য এমনিতেই ঘাট খোলা থাকে। ++++++++ মৈনট ঘাটকে শহরবাসীরা নাম দিয়েছে মিনি কক্সবাজার।