Video thumbnail for ট্রেন || বাংলাদেশ রেলওয়ে ট্রেন || Bangladesh Railway Train || Train

ট্রেন || বাংলাদেশ রেলওয়ে ট্রেন || Bangladesh Railway Train || Train

Sep 26, 2023
বাংলাদেশ রেলওয়ে ট্রেন || Bangladesh Railway Train. Don't forget to subscribe: ► https://goo.gl/By5OcO ++++++++ বাংলাদেশ রেলওয়েকে মূলত দুইটি অংশে ভাগ করা হয়, একটি অংশ যমুনা নদীর পূর্ব পাশে এবং অপরটি পশ্চিম পাশে। পূর্ব পাশের অংশের দৈর্ঘ্য ১২৭৯ কিলোমিটার এবং পশ্চিম পাশের অংশের দৈর্ঘ্য ১৪২৭ কিলোমিটার। এছাড়া দক্ষিণাঞ্চলের রূপসা নদীর পূর্ব প্রান্তের ৩২ কিলোমিটার দৈর্ঘ্যের রূপসা-বাগেরহাট ব্রডগেজ লাইন সেকশনটিকে বাংলাদেশ রেলওয়ের তৃতীয় অংশ হিসেবেও ধরা হয়। ++++++++ বাংলাদেশে বর্তমানে দুই ধরণের রেলপথ চালু আছে: ব্রডগেজ এবং মিটারগেজ। দেশের পূর্বাঞ্চলে মিটার ও ব্রডগেজ উভয় ধরণের রেলপথ বিদ্যমান, অবশ্য পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন হতে ঢাকা পর্যন্ত ব্রডগেজ রেলপথও রয়েছে। পূর্বে ন্যারোগেজ রেলপথ চালু থাকলেও, এখন আর তা ব্যবহার হয় না। ++++++++ বাংলাদেশে রেলওয়ের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে, ১৮৬২ সালে। ঊনবিংশ শতাব্দিতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছোট ছোট রেলপথ সেকশন চালু করতে থাকে। প্রথমদিকে শুধুমাত্র অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করা হয়। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে। ++++++++ বাংলাদেশের ট্রেন অন্যতম জনপ্রিয় একটি সার্ভিস। স্বল্প খরচে ভ্রমণের জন্য ট্রেনের বিকল্প নেই। ট্রেনে স্বল্প খরচে যেমন ভ্রমণ করা যায় তেমনি বিলাসী ব্যবস্থাও রয়েছে। এসি বার্থে ঘুমিয়ে ঘুমিয়েও ট্রেনে করে যাওয়া যায়। ট্রেনের সবচেয়ে বড় সুবিধা হলো ট্রেনে হাঁটা চলাচল করা যায়। ট্রেনের খাবার সুবিধাও রয়েছে। ট্রেনে রয়েছে টয়লেট সুবিধাও। তাই দূর পথ জার্নির জন্য ট্রেন বাংলাদেশের মানুষের অন্যতম পছন্দ। আন্তঃনগর ট্রেন সুবিধা ছাড়াও ঢাকা-কলকাতার ইন্টারন্যাশনাল ট্রেন সার্ভিসও রয়েছে। Travel Bangladesh. Visit Bangladesh. Know Bangladesh. Subscribe our Channel to know more about Bangladesh. ► https://goo.gl/By5OcO