মুক্তিযুদ্ধের বিরোধীতা করতেই কি আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়েছিল?
May 18, 2025
বাংলাদেশের স্বাধীনতা যে অনিবার্য ছিল সেটা আমেরিকা ১৯৭১ সালের মার্চের শুরুতেই বুঝতে পারে। তাদের সঙ্কা ছিল এই বিচ্ছিন্ন হওয়াটা কি শান্তিপূর্ণ উপায়ে হবে নাকি রক্তাক্ত উপায়ে হবে সেই বিষয়ে। সেই সাথে তাদের আরো সঙ্কা ছিল যুদ্ধের শেষ সময়ে ভারত পশ্চিম পাকিস্তানে আক্রমণ করতে পারে। স্বাধীনতা যুদ্ধের পুরো সময় আমেরিকা উদ্বিগ্ন ছিলো পশ্চিম পাকিস্তানের অখন্ডতা এবং অর্থনীতি নিয়ে। যেহেতু তারা জানতো বাংলাদেশ স্বাধীন হবেই তাই তারা তাদের স্বার্থ রক্ষার জন্য সেই ভাবেই পরিকল্পনা করে। সেই সাথে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য প্রয়োজনীয় সবরকম সাহায্য তারা বাংলাদেশের প্রবাসী সরকারকে প্রদান করে। একই সাথে পশ্চিম-পাকিস্তান যেন কোনোভাবেই ভারত দ্বারা আক্রান্ত না হয় সেই জন্য সপ্তম নৌ-বহর পাঠানোর মত স্বিদ্ধান্ত তারা গ্রহণ করে। যা কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে ছিলো না।
Show More Show Less 
