Video thumbnail for আড়াইহাজার মেঘনার চরে সূর্যোদয় || Sunrise At Araihazar Meghnar Char

আড়াইহাজার মেঘনার চরে সূর্যোদয় || Sunrise At Araihazar Meghnar Char

Sep 26, 2023
আড়াইহাজার মেঘনার চরে আগুন নিয়ে খেলাঃ ►https://goo.gl/txxzCn Don't Forget to Subscribe: ► https://goo.gl/By5OcO আড়াইহাজার মেঘনার চরে সূর্যোদয় || Sunrise At Araihazar Meghnar Char. +++++++ আড়াইহাজার নারায়নগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। আড়াইহাজার উপজেলা মেঘনা নদীর তীরে অবস্থিত। +++++++ আড়াইহাজার উপজেলার তীরে মেঘনার নদীতে রয়েছে অনেক বালুর চর। নতুন নতুন আরো অনেক চর আবিষ্কারও হচ্ছে। এই সকল বালুর চর ঘুরে প্রকৃতিপ্রেমীদের ঘুরে বেড়ানোর জন্য আদর্শ স্থান। নৌকা/ট্রলার ভাড়া করে এইসকল চরে গিয়ে দাপিয়ে বেড়ানো যায়। +++++++ আড়াইহাজার উপজেলার মেঘনা নদীতে এমনই একটি চর হচ্ছে বিষনন্দী লঞ্চ ঘাট চর। এই চরে অনেক ভ্রমন পিপাসু মানুষ এসে রাতে ক্যাম্প করে, বার-বি-কিউ করে। সাইকেলিস্ট গ্রুপ ঢাকা বা অন্যান্য স্থান থেকে রাইড দিয়ে আড়াহাজারের এই চরে আসে চরের সৌন্দর্য উপভোগ করতে। +++++++ আড়াইহাজার বিষনন্দী লঞ্চ ঘাটের এই চরটি ক্যাম্প করার জন্য সবদিক দিয়ে উপযোগী। শক্ত বালুর বিচে ক্যাম্প করে অনায়াসে থাকা যায়। সবচেয়ে আকর্ষনীয় ব্যাপার হচ্ছে সারারাত ক্যাম্প করে থেকে ভোরে ঘুম থেকে উঠে সূর্যোদয় থেকে। আড়াইহাজার এই চর থেকে সূর্যোদয় দেখা যায়। ঢাকার এতকাছে এত মনোরম সূর্যোদয়ের দেখা পাওয়া সত্যিই অসাধারন একটি ব্যাপার। +++++++ নদীর পানির ভিতর থেকে ডিমের কুসুমের মত রক্ত রাঙা সূর্য জেগে উঠছে। নদীর পানিতে ভেসে বেড়াচ্ছে হাসের ঝাঁক। দূর থেকে লাইন বেঁধে সারিবদ্ধ হয়ে আসছে বালুর ট্রলার। তারা যখন সূর্যের নিচ দিয়ে যাচ্ছে সে এক দেখার মত দৃশ্য। এমন দৃশ্য তো বার বার দেখতে মন চায়। ঘুম থেকে উঠেই যদি এইরকম সূর্যোদয়ের দেখা পাওয়া যায় তাহলে কে না আসবে আড়াইহাজারের এই চরে। এমন সূর্যোদয় দেখে তো বাঁচার সাধ জাগে আরো বহুদিনের।