সেন্ট মার্টিনে বার-বি-কিউ || BBQ in St. Martin Island, Bangladesh
Sep 26, 2023
সেন্ট মার্টিন দ্বীপ থেকে পায়ে হেঁটে ছেঁড়াদ্বীপ যাওয়ার ভিডিওঃ https://www.youtube.com/watch?v=IcTos2DAmPY
Don't Forget to Subscribe: ► https://goo.gl/By5OcO
সেন্ট মার্টিনে বার-বি-কিউ || BBQ in St. Martin Island, Bangladesh.
++++++++
সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে "নারিকেল জিনজিরাও" বলা হয়ে থাকে। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র "কোরাল দ্বীপ" বিধায় একে "কোরাল দ্বীপ"ও বলা হয়ে থাকে।
++++++++
সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের মানুষের কাছে স্বচ্ছ নীল পানির সমুদ্র দেখার অন্যতম প্রিয় একটি পর্যটন স্পট। সেন্ট মার্টিন সাধারনত সেপ্টেম্বরের শেষ থেকে মার্চ মাস পর্যন্ত সাধারন পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে। এসময় টেকনাফ ঘাট থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি জাহাজ থাকে। বছরের বাকিমাসগুলো টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার একমাত্র মাধ্যম ট্রলার। সেন্ট মার্টিন দ্বীপবাসীরা ট্রলারে করেই চলাচল করে থাকে।
++++++++
সেন্ট মার্টিন গেলে সকলের পছন্দের কাজ হচ্ছে রাতে বার-বি-কিউ করে খাওয়া। বাজারের দোকানে সন্ধ্যা বেলা থেকে বিভিন্ন মাছ নিয়ে পসরা বসে। সবাই তাদের দোকানের সামনে বড় বড় মাছ সাজিয়ে রাখে। পর্যটকরা নিজের পছন্দমত মাছ বেছে দিলে তাদের সামনেই বার-বি-কিউ করে দেওয়া হয়। মাছ ছাড়া মুরগীর বার-বি-কিউ করা হয়ে থাকে।
++++++++
সেন্ট মার্টিন বাজারে নিজে গিয়ে বার-বি-কি করা ছাড়া যে রিসোর্টে পর্যটকরা থাকে সেখানেও বার-বি-কিউ করার ব্যবস্থা থাকে। দামাদামি করে বলে দিলে রিসোর্টের ম্যানেজারই সব ব্যবস্থা করে থাকে।
++++++++
সেন্ট মার্টিনে বর্তমানে প্রচুর হোটেল ও রিসোর্ট হয়েছে। এই ভিডিওটি দ্বীপের পশ্চিম পার্শ্বে অবস্থিত ড্রিম নাইট রিসোর্টে করা।
Show More Show Less 