শুভলং ঝর্ণা রাঙ্গামাটি || Shuvolong Waterfall (Jhorna) Rangamati
Sep 26, 2023
শুভলং ঝর্ণা রাঙ্গামাটি || Shuvolong Waterfall Rangamati.
Don't forget to subscribe: ► https://goo.gl/By5OcO
++++++++
ঝর্ণাটি রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় অবস্থিত। বর্ষাকালে ভরা মৌসুমে এর রূপ হয় দেখার মত। প্রায় ৩০০ ফুট উঁচু থেকে পানি যখন নিচে আছড়ে পড়ে সে শব্দ পর্যটকদের মন মাতিয়ে তোলে। এত উঁচু থেকে পানি পড়ার দৃশ্যও হয় দেখার মত। বর্ষাকালে ঝর্ণাটি দেখার জন্য রাঙ্গামাটিতে প্রচুর মানুষের সমাগম ঘটে। ঝর্ণার সৌন্দর্য উপভোগের পাশাপাশি অনেক পর্যটক গোসলও করে থাকে।
++++++++
রাঙ্গামাটি সদর বা লংগদু উপজেলা থেকে ট্রলার ভাড়া করে যেতে হয়। ট্রলারে করে কাপ্তাই লেকের সৌন্দর্য অবলোকন করতে করতে চলে আসবেন ঝর্ণায়। প্রবেশের জন্য টিকেট কাটতে হয়। ঈদ বা অন্যান্য বড় কোন ছুটির সময় উপচে পড়া ভিড় হয়। তখন ট্রলার, হোটেল সবকিছু ভাড়া অনেক বেড়ে যায়।
++++++++
ঝর্ণাটিতে ভরা মৌসুমে পানি থাকলেও শীতকালে একেবারেই পানি থাকে না। বর্ষাকালে ট্রলার দিয়ে ঝর্ণার কাছে যেতে হয় আর শীতকালে ট্রলার অনেক দূরেই নামিয়ে দেয় পানি না থাকার কারনে। তাই শুভলং ঝর্ণা দেখার উত্তম সময়, বর্ষাকাল।
Shuvolong Waterfall(Jharna/Jhorna) is situated in Rangamati district of Bangladesh. The perfect time to visit is rainy season. During rainy season the water fall from 300 feet high. It looks amazing that time. People from different sites from Bangladesh and foreigners come to visit this waterfall. Visitors also take shower under the waterfall.
It's an amazing waterfall of Bangladesh.
Travel Bangladesh. Know Bangladesh. Visit Bangladesh.
~~Follow Knowing Bangladesh~~
Show More Show Less 