বাউনিয়া (বিমান অবতরন দেখা) || Baunia (Enjoying Plane Landing Scene)
Sep 26, 2023
বাউনিয়া, বাংলাদেশ (বিমান অবতরন দেখা) || Baunia, Bangladesh(Enjoying Plane Landing Scene).
Do not forget to subscribe: ► https://goo.gl/By5OcO
বাংলাদেশ বিমানবন্দরের পিছে এলাকার নামই হচ্ছে বাউনিয়া। বাউনিয়া থেকে বিমান বন্দরের প্লেন অবতরন দেখা যায়।
দূর থেকে উড়ে আসা প্লেনের দিকে সবাই সম্মোহিতের মত তাকিয়ে থাকে। বিন্দুর মত দেখতে পাওয়া জিনিসটাই ধীরে ধীরে বিশাল আকার ধারন করে মাথার উপর দিয়ে উড়ে যায়। বিশাল আকার বিমান দেখে, প্রথমবারের মত বিমান দেখতে আসা মানুষের বিস্ময়ের শেষ থাকে না। মাথার উপর দিয়ে যাওয়ার সময় মনে হয় যেন একেবারে গায়ে লাগিয়ে দিবে। প্রচন্ড বাতাস আর শব্দে কানে তালা লেগে যাওয়ার মত অবস্থা হয়। বাতাসে সৃষ্টি হয় ঘুর্ণির। অসাধারন এক অনুভূতি।
বাউনিয়াতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমায় বিমান অবতরন দেখতে। বিকালের দিকে ভিড়টা বেশি হয়। ছুটির দিনে ভিড় হয় সবচেয়ে বেশি। ছেলে, মেয়ে, স্বামী-স্ত্রী, বাচ্চা, দাদা দাদী, নানা নানী নিয়ে অনেকেই এখানে আসেন। দূর থেকে উড়ে আসা বিমান দেখে তারা আনন্দ পান।
বাউনিয়াতে বেড়াতে আসার মানুষের জন্য থাকে খাবারের ব্যবস্থাও। কেউ আসে বাদাম,ছোলা নিয়ে। থাকে মুড়ি বানানী মামা। বিভিন্ন ফলের জিনিস ফল নিয়ে আসে অনেকে। আম, আমড়া, পেয়ারা। সবই অস্থায়ী হকার। ঘুরতে আসা মানুষের কাছে বিক্রি করার জন্য। ছুটির দিনে ঘোড়াও নিয়ে আসে অনেকে। ছোট ছোট বাচ্চাদের ঘোড়ার পিঠে চড়িয়ে আনন্দ দিয়ে টাকা নেওয়া হয়।
বাউনিয়া ঢাকার কাছে মানুষের কাছে বেশ পছন্দের একটা স্থান। বিমান দেখতে দেখতে বা বিমানের জন্য অপেক্ষা করতে সবাই ই বেশ উপভোগ করে। আর বিমান যখন আসে তখনকার আনন্দের তো কোন তুলনাই হয় না।
বাউনিয়ার কাছেই খাবার একটা রেস্টুরেন্টও রয়েছে। বিকালে সেখানে বসে অস্তমিত সূর্য আর বিমান দেখতে দেখতে আড্ডা দিতে বেশ লাগে।
বাউনিয়া,উত্তরা
বাংলাদেশ
► https://goo.gl/By5OcO
Show More Show Less 