আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া বড় ধাক্কা খেয়েছে। চোটের কারণে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড দল থেকে ছিটকে গেছেন। শন অ্যাবট বিকল্প হিসেবে আসতে পারেন। ২০০৯ সালের পর এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার মূল তারকা সমৃদ্ধ অভিজ্ঞ পঞ্চপাণ্ডব থাকছেন না।