২৯ বছর পর সালমান শাহ হত্যার নতুন মোড় ! DOOPUR।NEWS।SALMANSHAH
Oct 23, 2025
২৯ বছর পর সালমান শাহ হত্যার নতুন মোড় !
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ এর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন মোড় নিলো ঘটনাটি। আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহ এর মামা আলমগীর কুমকুম।
মামলায় সালমান শাহ এর স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জন। এজাহারে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে।
#দুপুর #news #salmanshah
Show More Show Less 
